News Trends of India

ভোটকেন্দ্রের ১০০ মিটার সাদা চকের দাগ দিয়ে ঘেরা হবে !

admin
admin/
৮০জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
Share:
ভোটকেন্দ্রের ১০০ মিটার সাদা চকের দাগ দিয়ে ঘেরা হবে !

এবার ভোটে নজিরবিহীন সব সিদ্ধান্ত নিতে চাইছে নির্বাচন কমিশন। সেই মতো পোলিং বুথের চারপাশে লক্ষণ রেখা কাটার পরিকল্পনা করেছে তারা। বুথের আশপাশে ১০০ মিটারের গণ্ডিতে সাদা চক দিয়ে দাগ কেটে দিতে পারে কমিশন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই অংশে শুধু ভোটাররা প্রবেশ করতে পারবেন। এই রেখার বাইরেই রাজনৈতিক দলগুলিকে নিজেদের বুথ তৈরি করতে হবে। এই গণ্ডির ভিতরে ভোটের কাজে জড়িতরা ছাড়া কেউ থাকতে পারবে না।

কমিশন সূত্রে খবর, বুথের ১০০ মিটার এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রতিবছরই থাকে। সেটা এবারও থাকবে। তবে বাড়তি ব্যবস্থা হিসেবে ১০০ মিটার এলাকার গণ্ডিটাকে সাদা চক দিয়ে দাগ কেটে দেওয়া হতে পারে। তাতে সকলেরই বুঝতে সুবিধা হবে বলে মনে করছেন কমিশন।

এই নির্বাচনে যেন কোনও ঝামেলা অশান্তি না হয়, তেমনটাই চাইছে কমিশন। তারা চাইছে যাতে বুথের আশপাশে যেন জমায়েত না করতে পারে কেউ। তাই আগেভাগেই নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার কাজে লেগে পড়েছে কমিশন। আর সেই কাজে আরও একধাপ এগিয়ে তারা বুথের ১০০ মিটার বরাবর সাদা চকের দাগ কেটে দিতে পারে বলে খবর। 

ভোটকেন্দ্রের ১০০ মিটার সাদা চকের দাগ দিয়ে ঘেরা হবে ! | News Trends of India