News Trends of India

বিজেপি কে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের সোনামুখি-ইন্দাসের সভা থেকে

Share:
বিজেপি কে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের সোনামুখি-ইন্দাসের সভা থেকে

NTOI ডেস্ক, কলকাতা:  সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ কল্লোল সাহা এবং ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামলী রায় বাগদীর সমর্থনে পাত্রসায়রের গোরুরহাট মাঠে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তিনি মাতৃ শক্তিকে সম্মান জানিয়ে বক্তবা শুরু করেন। তিনি বিজেপি কটাক্ষ করে বলেন, যাঁরা বাংলাকে শোষিত করে রেখেছে তাঁরা যোগ্য জবাব পাবে। সোনামুখী এবং ইন্দাস এই দুই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি নিখোঁজ বিধায়ক বলেও কটাক্ষ করেন তিনি।

বাংলার আবাস যোজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের নাম নেই কিন্তু দিবাকর ঘরামী স্ত্রীর নাম বাংলার আবাস যোজনায় এসেছিল। ইন্দাসের বিধায়ক নির্মল কুমারকে নিখোঁজ বিধায়ক বলে কটাক্ষ করেন তিনি। ইন্দাসের বিধায়ক প্রসঙ্গে তিনি আরো বলেন, স্টেডিয়াম করার কথা ছিল কিন্তু করেনি।আকুই মহিলা কলেজ তৈরি হয়েছে, অনেক নদীর সেতু তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সোনামুখী নফর ডাঙায় শালী নদীর উপরে সেতু, দমকল, সোনামুখী গ্রিন সিটি শহর হয়েছে, সোনামুখীর মা স্বর্ণময়ী মন্দির সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও দামোদর নদের বাঁধ হওয়ার ফলে নিত্যানন্দপুর লাগোয়া মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। বিজেপির উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আমার চ্যালেঞ্জ সোনামুখী আর ইন্দাস বিজেপি বিধায়ক রিপোর্ট কার্ড নিয়ে আসুন, ল্যাজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না।

লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের কোনো চিন্তা নেই, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আপনারা লদীর ভাণ্ডার পাবেন। মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মোদী টাকা কেটে নিচ্ছে আর মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাঙার ব্যাংকে দিয়ে দিচ্ছেন।

তিনি আরও বলেন, দুয়ারে দুয়ারে স্বাস্থ পরিষেবা চালু করা হবে, প্রবীণ নাগরিকদের সবাইকে বার্ধক্যভাতা দেবেন মমতা ব্যানার্জি। এছাড়া সকল মানুষের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। ইন্দাসে ৮০ হাজার জন মহিলা লদী ভাণ্ডার পাচ্ছেন। কৃষকবন্ধু, যুব সাথী, কন্যাশ্রী পেয়েছেন এই দুই বিধানসভার মানুজন। ৭১টি রাস্তা নির্মাণ, পুননির্মাণ, সংস্কার হয়েছে সোনামুখী বিধানসভায় এবং ২০৭টি রাস্ত নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার হয়েছে ইন্দাস বিধানসভায়। বিজেপির উদ্দেশ্য তিনি বলেন, পাঁচ বছরে কোনো টাকা দেয়নি কেন্দ্র সরকার। দাঙ্গাই বিজেপির মূল অস্ত্র, উন্নয়ন তৃণমূলের অস্ত্র। রাসুলপুরে কোল্ড স্টোরেজ হবে বলেও আশ্বাস দেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল প্রার্থীদের এমনভাবে জেতান যাতে বিজেপি আগামী ১০৯ বছর প্রার্থী খুঁজে না পায়। যাঁরা আমাদের বাংলাকে অপমানিত করেছে তাঁদের ভোট শিক্ষা দেবে বাংলার জনগণ।

admin

admin