News Trends of India

হেমন্ত বিশ্বশর্মার প্রচার

admin_newstrends
admin_newstrends/
৮৯জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
Share:
হেমন্ত বিশ্বশর্মার প্রচার

তার প্রচারের একটা নিজস্ব ঢং আছে। তমলুকের মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে কার্যত রণহুঙ্কার দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ২১ এপ্রিল নির্বাচনের শেষ প্রচার। আর এই শেষ প্রচারের ২৪ ঘণ্টা আগে তমলুকে গিয়ে মুখ্যমন্ত্রী ঝোড়ো বক্তৃতায় কার্যত মুখ্যমন্ত্রী সহ রাজ্যের তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বাড়িতে গিয়ে মাছ খাওয়ার নিমন্ত্রণও চেয়েছিলেন হেমন্ত ৷

বুধবার বর্ধমান শহরে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সমর্থনে একটি রোড-শো তে অংশ নেন তিনি। কার্জন গেট থেকে বিসি রোড হয়ে শহরের উত্তরফটক এলাকা অবধি গিয়েছে এই মিছিল। বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি রণপা, ঢাক ছিলো মিছিলের অন্যতম আকর্ষণ। হেমন্ত বিশ্বশর্মা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। তাঁর নানা ধরণের কাজে অনেকেই তাকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন।

হেমন্ত বিশ্ব শর্মা ভারতীয় জনতা পার্টির (BJP) একজন বিশিষ্ট রাজনীতিবিদ। ১০ মে ২০২১ থেকে আসামের ১৫তম ও বর্তমান মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। জালুকবাড়ি আসন থেকে অসম বিধানসভার সদস্য। এর আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

হেমন্ত বিশ্বশর্মার প্রচার | News Trends of India