যে ৫ কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমল
Soumili Gayen/
Read by93Views
Updated Monday, July 21, 2025

আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ৭০০ কোটি টাকার ওপর। আজ তা ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজ লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৭ লাখ টাকার শেয়ারের। আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
আজ দাম বেড়েছে ১১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২২৪টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে আছে এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড (ইআইএল)।
১| এক্সপ্রেস ইনস্যুরেন্স
মূল্যহ্রাসের দিক থেকে আজও প্রথম স্থানে আছে এক্সপ্রেস ইনস্যুরেন্স। আজ এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ বা ৩ দশমিক ৯ টাকা। গতকাল রোববার দিন শেষে এর দাম ছিল ৩৯ দশমিক ৫ টাকা। আজ দাম কমে হয়েছে ৩৫ দশমিক ৬ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ৫ শতাংশ ও ২০২৩ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২| এসইএমএল লেকচার
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যহ্রাসের দিক থেকে গতকালের মতো আজও দ্বিতীয় স্থানে আছে এসইএমএল লেকচার। আজ এই শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৬১ শতাংশ বা ১ টাকা। আজ এই শেয়ারের দাম হয়েছে ৯ দশমিক ৪ টাকা। গতকাল দিন শেষে এর দাম ছিল ১০ দশমিক ৪ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
