News Trends of India

গরমেই চলছে ভোটের প্রচার

Bidyut
Bidyut/
Read by62Views
Updated Sunday, April 5, 2026
Share:
গরমেই চলছে ভোটের প্রচার

NTOI ডেস্ক: তীব্র দাবদাহ উপেক্ষা করে রায়নায় ঝড় তুললেন বিজেপি প্রার্থী সুভাষ পাত্র পূর্ব বর্ধমানের রায়না বিধানসভায় নির্বাচনী উত্তাপের পাশাপাশি প্রকৃতির দাবদাহও এখন চরমে। সেই তীব্র গরমকেও উপেক্ষা করে কখনও টোটোয় চড়ে, আবার কখনও পায়ে হেঁটে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী সুভাষ পাত্র।


রায়না বিধানসভার পলাশন অঞ্চলের পশ্চিমপাড়া, সাই পাড়া, পলাশন বাজার ও হাটতলা সহ বিস্তীর্ণ এলাকায় এদিন প্রচার সারেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা শোনেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। প্রচারের ফাঁকেই আত্মবিশ্বাসী সুরে সুভাষ পাত্র জানান, মানুষের বিপুল সমর্থন পাচ্ছেন তিনি। সেই ভিত্তিতেই জয়ের ব্যাপারে তিনি “১০০ শতাংশ আশাবাদী” বলেও দাবি করেন। ভোটের আগে শেষ লগ্নে প্রার্থীর এই জোরদার প্রচার রায়না বিধানসভায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

গরমেই চলছে ভোটের প্রচার | News Trends of India