News Trends of India

ভোট প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা,হাতাহাতিতে জড়ালো বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকরা।

admin
admin/
Read by79Views
Updated Saturday, April 18, 2026
Share:
ভোট প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা,হাতাহাতিতে জড়ালো বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকরা।

বিজেপির প্রচার কর্মসূচীতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বিজেপি আক্রমণ চালিয়ে বলে অভিযোগ তৃণমূলের। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তিগড় উত্তর বাজার এলাকার ঘটনা। দোষীদের গ্রেপ্তারের দাবীতে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের নেতৃত্ব শক্তিগড় থানা ঘেরাও বিজেপির। বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের অভিযোগ,শক্তিগড় উত্তর বাজারে প্রচারে বেরোতেই তৃণমূল কংগ্রেসের নেতা তথা বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়। নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই ওই প্রচার কর্মসূচি করা হচ্ছিল। শক্তিগড় থানার পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় একাধিক বিজেপি কর্মী-সমর্থক আহত হন, আহত হয়েছেন মহিলা সমর্থকরাও বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে শক্তিগড় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সঞ্জয় দাস ও দলীয় কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, বারবার প্রচারে বাধা ও হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। উল্টে এই ঘটনায় বিজেপি কর্মীদেরই আটক করেছে শক্তিগড় থানার পুলিশ, যদিও শাসক দলের কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেও দাবি তাদের। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভোট প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা,হাতাহাতিতে জড়ালো বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকরা। | News Trends of India