News Trends of India

সংসদে বিল বিতর্কে রাজ্য জুড়ে প্রচার মমতা-অভিষেকের

admin_newstrends
admin_newstrends/
Read by108Views
Updated Saturday, April 18, 2026
Share:
সংসদে বিল বিতর্কে রাজ্য জুড়ে প্রচার মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে বেরিয়ে দিনভোর মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের বিল নিয়ে হওয়া বিষয় তুলে ধরলেন তাদের বক্তব্যে। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে পারেনি কেন্দ্র। বিতর্ক পর্ব শেষে শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট। বিপক্ষে ২৩০টি।

বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল, তা পায়নি মোদী সরকার। এই অবস্থায় আজ শাসক এবং বিরোধী শিবিরের অবস্থান কী থাকে তা নিয়েই নজর ছিলো সকলের।  মমতা বন্দ্যোপাধ্যায় এদিনে একাধিক জনসভা ও রোড শো করেন। উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর ও শিবপুরে তাঁর জনসভাও হয়েছে। পাশাপাশি, হাওড়া শহরে একটি রোড শোতেও অংশ নেন

তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তিনটি জনসভা করেন । বহরমপুর, জামালপুর ও পাণ্ডুয়ায়। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে গতি আনতেই শীর্ষ নেতৃত্বের এই ম্যারাথন কর্মসূচি।

জামালপুরের সেলিমাবাদের সভা থেকে তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে বিজেপি দেশভাগের চক্রান্ত চালাচ্ছে। এখানে ধর্মের তাস খেলতে এলে তারাই হারিয়ে যাবে।’ এরপরেই তিনি বলেন, ‘সংসদে বিল এনে ওরা দেশ ভাগ করতে চেয়েছিলো। সংবিধান পাল্টাতে চেয়েছিলো। আমরা বিরোধীরা মিলে সেটা আটকেছি। করতে দিইনি।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বিরোধীরাও যে জোটবদ্ধ হলে কেন্দ্রের বিজেপি সরকার থমকে যাবে এদিনের বিল তারই প্রমান। ২০২৯ সালের নির্বাচনে বিজেপি কে দিল্লি থেকে গদিচ্যুত করবই এটা আমাদেরও চ্যালেঞ্জ।’

সংসদে বিল বিতর্কে রাজ্য জুড়ে প্রচার মমতা-অভিষেকের | News Trends of India