News Trends of India

গলসিতে লোকালয় থেকে উদ্ধার অজগর

admin
admin/
Read by81Views
Updated Tuesday, September 30, 2025
Share:
গলসিতে লোকালয় থেকে উদ্ধার অজগর

আজিজুর রহমান, গলসি,

গলসিতে লোকলয় থেকে উদ্ধার হল অজগর সাপ। গলসির উচ্চগ্রামের কদমপাড়ায় বাড়ির পাশে সবজি ক্ষেতে জালে জড়নো অবস্থায় উদ্ধার হয় সাপটি। অজগর সাপের নাম শুনতেই বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ফলে আসপাশের গ্রামের মানুষ সাপটিকে দেখতে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই বনদপ্তরে খবর দিলে, দুই বনদপ্তরের প্রতিনিধি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কসবা বিট হাউসের বন সহায়ক সামিম আনসারী জানান, ১০ কেজি ওজনের অজগর প্রজাতির নির্বিষ এই সাপটির নাম রক পাইথন বা ময়াল। এটি সচারাচর জঙ্গলে দেখা যায়। তিনি বলেন, সাপটির বয়স আনুমানিক তিনচার বছর। খাবারের খোঁজ কোনভাবে লোকালয়ে চলে এসেছে। তারা সাপটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে জঙ্গলে ছেড়ে দেবেন। এদিকে এলাকায় অজগর সাপ দেখা গেছে শুনে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মাতাল হেমরম জানিয়েছেন, সকালে তিনি ঘাস কাটতে যাবার সময় সবজি ক্ষেতে জালে আটকে থাকতে দেখেন সাপটিকে। তিনি দেখে বুঝতে পারেন এটি অজগর বা ময়াল সাপ। এরপর তিনি জালের চারপাশে কেটে জাল সহ সাপটিকে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বনদপ্তর।

গলসিতে লোকালয় থেকে উদ্ধার অজগর | News Trends of India