News Trends of India

সরকারের বিদ্যুৎ বিলে বাইকে চাপছেন কর্মী

admin
admin/
Read by86Views
Updated Thursday, April 9, 2026
Share:
সরকারের বিদ্যুৎ বিলে বাইকে চাপছেন কর্মী

NTOI ডেস্ক, পূর্ব বর্ধমান:  আচ্ছা আপনি কি সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর সরকারি কর্মচারীদের নিয়ে সেই গান টা শুনেছেন ! শুনেছেন নিশ্চয়ই, মনে পড়ছে না এই মুহূর্তে তাই তো। ঠিক আছে এবারে শুনে মনে করার চেষ্টা করুন তো, ঠিক কি বলেছিলেন গায়ক, লেখক, সুরকার নচিকেতা –

বারোটায় অফিস আসি, দুটোয় টিফিন।
তিনটেয়ে যদি দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে,
ধীরে ধীরে পা বড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি।
আমি সরকারি কর্মচারী…

এবারে নিশ্চয়ই মনে পড়েছে। নচিকেতা চক্রবর্তী কিন্তু এটা তখনো জানতেন না যে ইলেকট্রিকের বাইকও বের হবে আগামীদিনে। তাহলে তিনি নিশ্চয়ই সরকারি অফিসের কর্মীর সরকারি টাকায় বিদ্যুৎ পুড়িয়ে বাইকের ব্যাটারি রিজার্চের কথাটা অবশ্যই গানে তুলে আনতেন।

পূর্ব বর্ধমান জেলার সেচ দপ্তরের একটি অফিসে এভাবেই রোজ দেওয়া হচ্ছে ইলেকট্রিক স্কুটিতে চার্জ দেবার কাজ। অফিসের বারান্দায় স্কুটি তুলে প্লাগে তার গুজে দিয়ে চলছে ব্যাটারির চার্জ। শিবম দাস নামে সেচ দপ্তরের ওই কর্মীর কাছে  এভাবে চার্জ দেবার বিষয়ে জানতে চাওয়ায় সুন্দর অজুহাত দিয়ে বলেন, ‘অফিস শেষ হয়ে যাবার পরে স্কুটি নিয়ে বের হতে গিয়ে দেখি চার্জ নেই। তাই বাধ্য হয়েই চার্জ দিয়েছি বাড়ি ফেরার জন্য।’ বর্ধমান সাব রেজিস্ট্রি অফিসের পাশ থেকে বড় নীলপুরের বাড়ি ফিরতে সাড়ে ৪ ঘন্টা অবশ্য চার্জ দিয়েছেন তিনি। শিবম দাস বলেন, ‘আমি মাঝে মধ্যেই চার্জ শেষ হয়ে গেলে অফিসেই চার্জ দিই। ৮ তারিখ বুধবার অফিসের কয়েকজন সহকর্মীর সঙ্গে আমার কথা কাটাকািট হয়েছে। তারাই এসব চক্রান্ত করে করেছে।’ অফিসের বসের কাছ থেকে নিয়েছিলেন কোন অনুমতি? এ প্রশ্নের উত্তরে প্রতিবেদক কে শিবম বলেন, ‘ভুল হয়ে গিয়েছে। ফাইন দিতে হবে !’

বঝুন অপরাধ করার পরে সেটা ধরা পড়েও ঔদ্ধত্যে একটুও কমতি নেই এই উঠতি বিজেপি নেতার। কারন তার দল বলেই দিয়েছে তারা ক্ষমতায় আসছে। আর তারপরে কি হবে বাকিটা সাধারণ মানুষের বুঝে নিতে অসুবিধা কোথায়। জেলাশাসক শ্বেতা আগরওয়াল অবশ্য বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেচ দপ্তরের সংশ্লিষ্ট অফিসারের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন।

সরকারের বিদ্যুৎ বিলে বাইকে চাপছেন কর্মী | News Trends of India