News Trends of India

ভোট প্রচারে সিপিএমের থিম সং

admin_newstrends
admin_newstrends/
६२बार देखा गया
अपडेट शुक्रवार, 10 अप्रैल 2026
Share:
ভোট প্রচারে সিপিএমের থিম সং

NTOI ডেস্ক, মেমারি : আগে সিনেমা রিলিজ হলে তার আগে তৈরী হতো থিমসং। পরবর্তী সময়ে কোন অনুষ্ঠানের থিম সং তৈরী করে তা প্রচার করা হয়। এবারে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে নির্বাচনী প্রচারে থিমসং এর ব্যবহার করছে সিপিএম। বুধবার মেমারি বিধানসভা নির্বাচনী কমিটির পক্ষ থেকে মেমারির কালিতলা পার্টি দপ্তরে সাংবাদিক সম্মেলন ডেকে দলীয় প্রার্থী কৃশানু ভদ্রের সমর্থনে সোসাল মিডিয়া টিমের পক্ষ থেকে থিম সং উদ্বোধন করা হয়। সিপিএমের কথায় ‘নির্বাচনী গান’। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী গান প্রকাশের সময়ে সিপিএম প্রার্থী কৃশানু ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন, সিপিআইএম নেতা অভিজাৎ কোঙার, সনৎ ব্যানার্জী, ও সঞ্জয় গুই।

মূলত তৃণমূল, কংগ্রেস, ও বিজেপি কে কটাক্ষ  করে রাজ্য ও স্থানীয় সমস্যা গুলিকে তুলে ধরে প্রার্থী কৃশাণু ভদ্র কে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে এই গানে। কিন্তু প্রশ্ন হলো বামেরা কেন হঠাৎ থিম সং প্রকাশ করলো ? এর উত্তর প্রার্থী কৃশানু ভদ্র বলেন, ‘সময়ের সাথে সাথে মানুষ এখন অনেক আধুনিক। আধুনিকতার ব্যাবহার বাড়ছে প্রতিনিয়ত। ফলে এই গান প্রকাশের মাধ্যমে আরো বেশী সংখ্যক মানুষের কাছে তাদের প্রচার পৌছে দেওয়া সম্ভব হবে।’ তিনি আরও বলেন, খুব শিগগিরই বামেদের ইস্তেহার প্রকাশিত হবে। সেই সাথে মেমারি বাসির জন্য বামেরা ও ইস্তেহার প্রকাশ করবে। তাতে যে শহর মেমারি সহ মেমারী বিধানসভা এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা গুলো তুলে ধরা হবে বলেও আভাস দেওয়া হয়।’

আধুনিকতার ছোঁয়ায় তাল মিলিয়ে নির্বাচনের প্রচার সারছেন রাজনৈতিক দল গুলি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবপক্ষ। একদা লাল দূর্গ বলে পরিচিত মেমারি বিধানসভায়, অস্তিত্ব সংকট কাটিয়ে ঘুরে দাড়াতে ঠিক কতটা সক্ষম হয় বামেরা, সেটাই এখন দেখার।