News Trends of India

‘দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডোনা’, সৌরভ-পত্নীর মৃত্যুর খবরে চাঞ্চল্য

admin_newstrends
admin_newstrends/
१०६बार देखा गया
अपडेट शनिवार, 18 अप्रैल 2026
Share:
‘দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডোনা’, সৌরভ-পত্নীর মৃত্যুর খবরে চাঞ্চল্য

শনিবার মধ্যরাত থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু সংবাদের খবরে তোলপাড় হয়ে ওঠে নেটপাড়া। বাগদাদে এক পথদুর্ঘটনায় নাকি তাঁর মৃত্যু হয়েছে। সেই খবর পোস্ট হয়েছে সৌরভ-পত্নীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

তবে পুরো ঘটনাটাই ভুয়ো। সুস্থ আছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তাঁর কাছেও তাঁর মৃত্যুসংবাদ গিয়েছে। ডোনা জানিয়েছেন যে তিনি সবাইকে জানিয়েছেন কেউ যেন এই প্রোফাইল থেকে বন্ধুত্বের ডাকে সাড়া না দেন। রবিবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করবেন ডোনা। সেখান থেকেই পদক্ষেপ করা হয়ে। অর্থাৎ ডোনা গাঙ্গুলীর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। কে বা কারা এটা করেছে তা জানতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন ডোনা। 

‘দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডোনা’, সৌরভ-পত্নীর মৃত্যুর খবরে চাঞ্চল্য | News Trends of India