
NTOI ডেস্ক, কলকাতা: অভিনেতা রাহুলের মৃত্যু হয়েছে সাতদিন। স্বামী হারানোর শোক সামনে এবারে তদন্ত চেয়ে দায়ের এফআইআর
করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রিয়জনেরা। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জট আরও ঘনীভূত হয়েছে এই কয়েকদিনে। অবশেষে স্বচ্ছ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় পৌঁছয় টলিউডের একব্যকি পরিচিত মুখ।

সামনে থেকে নেতৃত্ব দেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিশু সেনগুপ্তদের উপস্থিতিতে দায়ের হল অভিযোগ। প্রিয়াঙ্কার সই করা অভিযোগপত্রে স্পষ্ট দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত চাই।

প্রসেনজিৎ আগেই জানিয়েছিলেন, ‘সত্যিটা সামনে আসা জরুরি।’ একই সুরে শিল্পী মহলের বক্তব্য, ‘শুধু পরিবার নয়, গোটা ইন্ডাস্ট্রির অধিকার আছে সত্য জানার।’ গত ২৯ মার্চ সমুদ্রতটে শুটিং চলাকালীন রাহুলের মৃত্যু হলেও, ঠিক কী পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে রয়েছে বিস্তর অস্পষ্টতা। শুটিং চলছিল, না শেষ হয়ে গিয়েছিল, এই প্রশ্নেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

আইনজীবীদের উপস্থিতিতে অভিযোগ দায়েরের পর এখন বল পুলিশের কোর্টে। তবে টলিউডের বার্তা স্পষ্ট, ‘দায় এড়ানো নয়, সত্য উদঘাটনই লক্ষ্য।’
