News Trends of India

ডোমকলে হিংসার ঘটনায় আহত চারজন হাসপাতালে

Bidyut
Bidyut/
१०५बार देखा गया
अपडेट बुधवार, 22 अप्रैल 2026
Share:
ডোমকলে হিংসার ঘটনায় আহত চারজন হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ভোটের রাতে রাজনৈতিক হিংসা ডোমকলে। সিপিআইএম ও তৃণমলের সংঘর্ষে রণক্ষেত্র ডোমকলের রায়পুর এলাকা। জানা গিয়েছে, বুধবার রাতে ডোমকল থানার রায়পুর এলাকায় শাসক বিরোধী কোন্দলে গুরুতর আহত হয়েছে চার জন। সিপিআইএমের দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতের নাম রাকিবুল আনসারী (২৮) মহাবুল আনসারী (৫২)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।

অন্যদিকে তৃণমূলের দুজন গুরুতর আহত হয়েছে। তারা হলেন- আমিরুদ্দিন মন্ডল (৫২) ও আলামিন মন্ডল (২৩)। আহতরা প্রত্যেকে রায়পুর এলাকার বাসিন্দা। হাসপাতাল থেকেই আল-আমিনকে আটক করে পুলিশ।

অভিযোগ তৃণমূলের লোকজন রাস্তায় গালিগালাজ করে বেড়াচ্ছিলেন, কথা ধরতে গিয়েই বাঁধে বিতর্ক, তারপরেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় সিপিআইএমের দুই কর্মীর উপর। পাল্টা অভিযোগ তৃণমূলের, তাদের দাবি ভোট ক্যাম্পিং করে বেড়াচ্ছিলেন এলাকায়, সেই সময় তাদের ওপরে হামলা চালাই সিপিআইএম।

এখন প্রশ্ন ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাতের বেলায় কিভাবে ভোট ক্যাম্পিং করতে পারে রাজনৈতিক দলগুলো? পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

ডোমকলে হিংসার ঘটনায় আহত চারজন হাসপাতালে | News Trends of India