
নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ আর কয়েক ঘন্টা পরেই বাংলায় প্রথম দফার নির্বাচন। তার আগে রাতেই গ্রেফতার হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ভাইপো। শক্তিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে ভরতপুরের বিদায়ী বিধায়কের ভাইপো রাজা শেখকে।
রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল আগেই। সেই মামলাতেই এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। ভোটের আগে ধর্ষণের মামলায় হুমায়ুন কবীরের ভাইপো গ্রেফতার হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে রেজিনগর বিধানসভাতে। রেজিনগর বিধানসভাতে প্রার্থী হয়েছেন হুমায়ুন নিজেই। এর পেছনে রাজ্যের শাসকদল তৃণমূলের ষড়যন্ত্রের হাত থাকতে পারে বলে মনে করেন এজেইউপের প্রধান। এই প্রসঙ্গে তিনি বলেন, ” মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করব।”